পঞ্চগড় জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় দেড় কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে ১ দশমিক ২৫ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবাশ্বের হোসেন ও গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ-সভাপতি অলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান সুপেন শর্মা, ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক কবিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাতি প্রজ্জলনের মাধ্যমে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়। উল্লেখ্য প্রায় ১১ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই লাইনের সুবিধা পাবে ৭২ টি পরিবার। ক্রমানয়ে বাকি পরিবারের মাঝেও বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে বলে জানানো হয়।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ