খুলনার আটলা শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আলিম জুটমিলের শ্রমিকরা।বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করা হয় বলে জানা যায়।
বুধবার সকাল ১০টার দিকে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
জুটমিলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, ব্যক্তি মালিকানা হস্তান্তর প্রক্রিয়া বাতিল করে জুটমিল পুনরায় চালুসহ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ বিক্ষোভ করছেন।
মহাসড়কে তাদের এ বিক্ষোভ তিন ঘণ্টা চলবে। এর মধ্যে দাবি আদায় না হলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় খুলনা-যশোর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে বাস বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
এসএইচ





