গোপালগঞ্জে জেলা যুবদল সভাপতিসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের মান্দারতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল সভাপতি মিকাইল ইসলাম, জেলা যুবদল সদস্য সবুজ মোল্লা ও ছাত্রদল সদস্য সবুজ সিকদার।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, ওই চারজনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের মান্দারতলা এলাকায় বৈঠক করে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যান।
কেএইচ





