গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের পুকুর থেকে একটি রাইফেল পাওয়া গেছে। বুধবার সকালে রাইফেলটি পাওয়া যায়।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রোববার কারাগার থেকে একটি রাইফেল খোয়া যায়। পরে তদন্ত কমিটির তৎপরতায় বুধবার সকাল সাড়ের ১১টার দিকে কারাগারের ব্যারাক সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে ওই রাইফেলটি উদ্ধার হয়।

উল্লেখ,রাইফেল খোয়া যাওয়া ঘটনায় হাইসিকিউরিটি অস্ত্রাগারের প্রধান কারারক্ষীসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ইআর