সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। দেশের যে কোন ক্লান্তি লগ্নে ছাত্রদল অতিতের ন্যায় দেশবাসীকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলে। এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্যই সকল ভেদাভেদ ভূলে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থেকে অবৈধ শেখ হাসিনা সরকারের পতন তরান্বিত করে জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে আনতে হবে।

তিনি গত (৮ জুলাই) শনিবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা এটিএম নুর উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও আব্দুস সামাদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফেরদৌস আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক জিল্লুর রহমান জিলু।

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ইউ/পি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলিছ আলী সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব মিয়া, উপজেলা বিএনপি নেতা ফয়জুর রহমান ফজলু, শফিকুর রহমান মেম্বার, রাজু আহমদ, আমির উদ্দিন মেম্বার, সিরাজ উদ্দিন মেম্বার, মুহিবুর রহমান, বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আহবায়ক আশিকুর রহমান কাচা, উপজেলা যুবদল নেতা আব্দুর রব, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আলাল আহমদ ও সুমন আহমদ। যুবদল নেতা শওকত আলী, আপ্তাব আলী, মাসুক আহমদ, ফয়েজ আহমদ, সাইদুর রহমান, নুর আলী, রুহেল আহমদ, বাবুল আহমদ, শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা ফখরুল ইসলাম, তাজুল ইসলাম, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিজানুর রহমান, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জুবায়ের আহমদ, কয়েছ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, রাজন আহমদ, আফিজ আলী, জুয়েল আহমদ, ফরিদ আহমদ, ফয়সল আহমদ, ইসলাম উদ্দিন, আফজল হোসেন শিশু, সেবুল আহমদ, শহিদ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, হাফিজ ফেরদৌস আহমদ, ফয়সল আহমদ।

এদিকে তিনি গত শুক্রবার রাউতেরগাঁও এর ব্যবসায়ী নিহত শামীম আহমদের বাড়ীতে যান সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম.ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ ময়নুল হক ও পরিবারবর্গের খোজখবর নেন এবং তাদেরকে শান্তনা প্রদান করেন।

তিনি শামীম আহমদের খুনিদের সুষ্ট বিচার দাবী করে বলেন, প্রশাসনকে শামীম আহমদের খুনীদের খোজে বের করে আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাড় করাতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কামাল বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, নিহত শামীম আহমদের চাচাতো ভাই হাজী আশরাফ উদ্দিন, রহমত আলী, নিহত শামীমের ভাই ফয়েজ আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপদেষ্ঠা সভাপতি বাবুল আহমদ, যুগ্ম সম্পাদক নুরুল হক, খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য সৈয়দুর রহমান, ফয়েজ আহমদ, নুর আলী, রুহেল আহমদ, নুরুজ্জামান, ফারুক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাছিত, সাইফুল ইসলাম কোরেশী, কয়েছ আহমদ, আফিজ আলী, ফয়সল আহমদ, সেবুল আহমদ, আরশ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম আকবর।

এর আগে তিনি খাজাঞ্চি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিনের অসুস্থ পিতাকে দেখতে তিনি সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল হাসপাতালে জান এবং চিকিৎসার খোজখবর নেন ও সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য নুর আলী।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম.ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক অপর এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাকে যুক্তরাজ্যে যেতে বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। প্রতিটিক্ষেত্রে চলছে আইনের শাসনের পরিবর্তে সরকারদলীয় শাসন। যা দেশ জাতির জন্য অত্যান্ত দুরভাগ্যে জনক। তিনি অনতিবিলম্বে বাধা প্রত্যাহার করে সিলেট বাসীর প্রিয় নেত্রী তাহসিনা রুশদীর লুনাকে যুক্তরাজ্যে গমনের পথকে সুগম করার আহবান জানান।

এমবি