গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের সাহারবাজার নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মন্টু মিয়া (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্টু মিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যম কোমতপুর গ্রামের গোলজার রহমানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্টু মিয়া পায়ে হেঁটে ওই সড়ক পাড়া পাড়ের সময় সাদুল্যাপুর গামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এত সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

ইআর