গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিশা মনি(১৩) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও শালমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিশা মনিকে দূবৃর্ত্তরা আপহরণ করে।

নিশা মনি প্রতিদিনের ন্যায় প্রাইভেট শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরছিল। এ সময় ৩/৪জনের একদল দুবৃর্ত্ত অস্ত্রের মুখে জিম্মি করে নিশা মনি কে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার কতর্ব্যরত (ডিউটি) অফিসার এসআই আলতাব হোসেন জানান, নিশার পরিবারের পক্ষ থেকে থানা এ বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে।

এমবি