বরগুনায় মাছ চুরির অভিযোগে হত্যার শিকার শিশু রবিউলের পরিবার পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে বরগুনা প্রেসক্লাবে রাবিউলের বাবা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে রবিউলের পিতা দুলাল মৃধা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তালতলী থানা পুলিশ রবিউল হত্যাকারীদের কাছ থেকে অসৎ সুবিধা গ্রহণ করে হত্যা মামলাটিকে ভিন্ন পথে রুপান্তরের চেষ্টা করছে। গ্রেফতারের পর হত্যাকারী মিরাজ সু-পরিকল্পিত হত্যার বিবরন দেয় এবং হত্যার সঙ্গে তার পরিবারের সদস্যরাও জড়িত ছিল বলে স্বীকার করে।

তিনি বলেন, সবাইকে আসামি করতে চাইলেও তালতলী থানা পুলিশ তা করছে না এবং আদালতে ১৬৪ ধারায় হত্যাকারী মিরাজ যে শিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা পুলিশের শিখেয়ে দেয়া।

এআই