আগামী ১ এপ্রিল থেকে ৩ দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের নেতারা। পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধ করণসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আলহাজ্ব বরকত উল্লাহ ভুলু, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করতে হবে। বাধ্যতামূলক আয়কর সার্টিফিকেট বাতিল করতে হবে।পুলিশের অযথা হয়রানি ও রেকারিং বন্ধ করতে হবে। সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য স্থান বরাদ্দ দিতে হবে। ব্যাপক হারে সিএনজি অটোরিকশা চুরি-ছিনতাই ও চালকদের হত্যা বেড়েছে। এসব প্রতিরোধে পুলিশ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
ঢাকা, একে, ২৯ মার্চ (টাইমনিউজবিডি. কম)// এসআর
জাতীয়
পুলিশি হয়রানির প্রতিবাদে সিএনজি অটোরিকশা ধর্মঘট
আগামী ১ এপ্রিল থেকে ৩ দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের নেতারা। পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধ করণসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা।