চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন।
শনিবার রাত ৯ টার দিকে আরাকান রোডের এক কিলোমিটার এলাকায় ট্রাক এবং সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।
এ সময় সিএনজি অটোরিক্সা চালক শরীফ (৩৫) ও অটোরিক্সার যাত্রী ওমর ফারুক দিহাম (২৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত দিহামের বাড়ী পটিয়া উপজেলার দক্ষিণ হুলাইন এলাকায়। তিনি পটিয়া থেকে সিরনী নিয়ে নগরীর কোন এক মাজারে যাচ্ছিলেন।
প্রতক্ষ্যদশী একজন জানান, রাতে বহদ্দার হাট ফ্লাইভার থেকে এক কিলোমিটার এলাকা দিকে নেমে আসা দ্রুত গতির ট্রাক (চট্টমেট্টো ট-১১০২৭১) ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়া সিএনজি অটো রিক্সাকে (চট্টোমেট্টো-থ ১১-৫১০৮) চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক ও একযাত্রী মারা যায়। পরে এলাকার লোকজন ট্রাকটি আটক করে।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি থানায় নেয়া হয়েছে।
মাসুম/জেড





