কক্সবাজারের উখিয়ার উপকূলীয় ছোয়াংখালী এলাকায় রোহিঙ্গা বস্তিতে ত্রাণ-সামগ্রী বিতরণ করার দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে অবৈধ রোহিঙ্গা বস্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ কালে স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল আলম ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারান সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টোর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।

ইনানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইকরাম হোসনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে মিয়ানমার ভাষায় লিখিত ২ বস্তা বই, ৩০ বস্তা চাউল, ৩০ বস্তা ডাল, ৩০ বস্তা চিড়া, ৩শ কেজি আলো, ১৫০ কেজি লবণ, ৬০ লিটার তেল ও  ৫ বস্তা কম্বল উদ্ধার করে।

এ সময় অবৈধ রোহিঙ্গা বস্তিতে ত্রাণ বিতরণে জড়িত থাকার দায়ে ঢাকা জেলার নবীণ অধিকারীর ছেলে বিশপ দিলীপ অধিকারী, বিমল মণ্ডেলের ছেলে বিকাশ মণ্ডল ও বাণ্ডু দাসের ছেলে শংকর দাসকে পুলিশ আটক করেছে। আটককৃতদের সকলের বাড়ি ঢাকা ১২১২ জেলার নতুন বাজারের ভাঠারা গ্রাম। ওই সময় জালিয়াপালং ইউনিয়নের পাটোয়ারটেক নামক এলাকার মৃত মোঃ জলিলের ছেলে নুরুল হাকিম ও ছোয়াংখালী এলাকার বদি আলমের ছেলে মোজাম্মেল হক পালিয়ে যায়। তারা আটককৃতদের ত্রাণ বিতরণে সহযোগিতাকারী বলে পুলিশ স্বীকার করেছে।

উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, আটককৃতরা অবৈধ রোহিঙ্গা বস্তিতে রোহিঙ্গাদের ধর্মান্তরিত করার লক্ষে ত্রাণগুলো বিতরণ করার চেষ্টা করেছিল। আটককৃতরা পুলিশের নিকট স্বীকার করেছে  তারা রোহিঙ্গাদের কৌশলে ধর্মান্তরিত করার কাজে জড়িত।

 

এমআইএস।