চট্টগ্রাম নগরীর চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোডে একটি বাসা থেকে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির আবুল ফয়েজসহ (৫৮)সহ সংগঠনটির ছয় নেতাকর্মীকে বুধবার (২৪ মে) রাত পৌনে ১০টার দিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বাকী পাঁচ জন হলেন, রেজাউল করিম (৩৬), সরওয়ার কামাল (৪৬), তারেক হোসেন (২৯), আহমদ ছফা (৪২) এবং ফরমান সিকদার (৩৬)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এ এম এম হুমায়ন কবির বলেন, রমজানের প্রস্তুতির নামে তারা গোপনে নাশকতা সংঘটিত করার জন্য বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছয়জনকে আটক করেছি। তাদের কাছ থেকে সাংগঠনিক বিভিন্ন নথিপত্র, লিফলেট ও ছোট ক্যালেন্ডার উদ্ধার করা হয়েছে।

হুমায়ন জানান, তারেকের বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা আছে। বাকিদের বিরুদ্ধে মামলা আছে। মামলার বিষয়টি আরও যাচাইবাছাই করা হচ্ছে।

মাসুম/জারিফ