রংপুরে বিএনপি-জামায়াতের ৫ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পীরগাছা ও মিঠাপুকুর থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, পীরগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির একজন এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের চারজন কর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতার বিএনপি ও জামায়াতের এই ৫ কর্মীর বিরুদ্ধে পীরগাছা ও মিঠাপুকুর থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে।

এদিকে জেলা পুলিশের একই অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে নানা অভিযোগের মামলায় পলাতক ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলায় এই বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।

কেএইচ