চাঁপাইনবাবগঞ্জে দেলোয়ার (১৭) নামে এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।
সোমবার দুপুর দেড়টার দিকে মহানন্দা ২য় সেতু সংলগ্ন মিরেরচরা এলাকা থেকে দেলোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঘাইটালপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশের ধারণা, রোববার রাতের যেকোনো এক সময় তাকে হত্যা করে লাশ ওইস্থানে ফেলে রাখা হয়েছে।
দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম মোর্ত্তুজা।
কেএইচ





