ময়মনসিংহ ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে বজ্রপাতে শরফত আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এছাড়া বজ্রপাতে উপজেলার বিভিন্ন গ্রামে ৪ জন আহত হয়েছেন। এসময় আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে চরনিয়ামত গ্রামের মাঠে গরু চরাতে যান শরফত আলী। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বজ্রপাতে আহতরা হলো স্থানীয় চর গোয়াডাঙ্গা গ্রামের শিরিনা আক্তার (১৬), সাহাপুর গ্রামের আব্দুল মালেক (২৩), ছনধরা গ্রামের ইসমত আরা (৪৫), ও রুবেল (১৯)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





