রাজধানীর আদাবরে অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আদাবরের ১৪ নম্বর রোড থেকে সোমবার ভোরে পুলিশ এ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে চেক লু্ঙ্গি ও শার্ট রয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।

এমকে