বাংলাদেশ কারো থেকে পিছিয়ে থাকবে না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যাবে-এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশ এগিয়ে যাওয়ার জন্য গবেষণার কোনো বিকল্প নেই, এজন্য বিজ্ঞানী ও গবেষকদের আরও বেশি আন্তরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রথমবার সরকারে এসে লক্ষ করলাম, গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না, এতে কোনও বরাদ্দ দেওয়া হতো না। গবেষণার জন্য বিশেষভাবে প্রণোদনা দেওয়া দরকার, এটা তাদের মাথায় ঢোকেনি। আমি সরকারে এসেই তা করলাম।

সে সময় আমাদের রিজার্ভ মানি ও সম্পদ কম থাকার পরও ১২ কোটি টাকা বরাদ্দ রাখলাম গবেষণা খাতে। পরে এটি আরও বাড়ানো হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গবেষণা ও বিজ্ঞানের প্রতি আকর্ষণ ছিল। এ ক্ষেত্রকে এগিয়ে নিতে তিনি কাজ করেছেন। আমরাও বিজ্ঞান ও গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আমরা প্রযুক্তির উন্নয়নে ইতোমধ্যে জাতীয় আইসটি নীতিমালা করতে যাচ্ছি। স্যাটেলাট উৎক্ষেপণ, ইন্টারনেট সংযোগ আমরা দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে গবেষণার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’

ধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন উন্নয়নশীল দেশ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বন অর্জন করেছি। আমরা কোথায় কোথায় আরও উৎকর্ষ অর্জন করতে পারবো এবং কোথায় কোথায় বিনিয়োগ করতে পারি, তা গবেষণা করে বের করতে হবে।’

প্রধামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে দরিদ্র বলে কিছু থাকবে না। ২০৪১ সালে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। আমরা সব ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। শুধু পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আমরা আটকে থাকিনি। দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও করছি।

ডেলটা প্লান-২১০০ প্রণয় করেছি। প্রাকৃতিক পরিবেশের যাদে ক্ষতি না হয়, সে জন্য এই পরিকল্পনা দিয়ে যাচ্ছি। শত বছর পরও মানুষের জীবন মান কেমন হবে তা মাথায় রেখেই এই পরিকল্পনা। প্রজন্মের পর প্রজন্ম যাতে এটাকে এগিয়ে নিতে পারে। কোনও অশুভ শক্তিই যেন বাংলাদেশকে পিছিয়ে দিতে না পারে।’

তিনি বলেন, ‘বিশ্ব এগিয়ে যচ্ছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। এর সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবি, আমি বিশ্বস করি, তারা পিছিয়ে থাকবে না। তাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’ 

 

এএস