পুলিশের বিশেষ অভিযানে গত চার দিনে বাংলাদেশে সাড়ে ১১ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার থেকে ওই অভিযানটি শুরু করা হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩,১১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন জঙ্গি বলে জানাচ্ছে পুলিশ।
এ নিয়ে গত চারদিকে মোট গ্রেপ্তার হলো ১১ হাজার ৬৮৪ জন। আজ অভিযানের পঞ্চম দিন চলছে।
আটককৃতদের মধ্যে ১৪৫ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, জঙ্গি এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে জঙ্গি ছাড়াও তালিকাভুক্ত আসামি রয়েছে যারা মাদক বিক্রিসহ নানা ধরণের অপরাধে জড়িত।
১০ জুন থেকে শুরু হওয়া এই অভিযান এক সপ্তাহ চলবে বলে জানিয়েছিল পুলিশ।
সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর একাধিক হামলা এবং চট্টগ্রামে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার ঘটনার পর এই অভিযান শুরু করে পুলিশ।
সূত্র : বিবিসি
এফএফ





