জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার দুপুরে মালিক পক্ষের সঙ্গে ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের এক বৈঠকে সমঝোতার উদ্যোগ নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী।
তিনি বলেন, ‘দাবি আদায়ের আশ্বাসে ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নেয়া হয়েছে।’
এর আগে রোববার ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে জ্বালানী তেলসহ মালামাল বহনকারী যান চলাচল বন্ধ থাকে।
দীর্ঘদিন ধরে মিটিং-মিছিল-মানববন্ধন করার পরও শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় রোববার থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়।
জেআই





