নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পর এবার অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করেছে সদর দফতর। তাদেরকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
র্যাব সদর দফতরের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা যায়।
র্যাব সূত্র জানায়, গত শুক্রবার কুমিল্লা থেকে ৪ ব্যক্তিকে আটক করে র্যাব-৩ এর সিপিসি-৩ এর একটি টিম। এ সময় আটক ব্যক্তিদের কাছে দেড় লাখ টাকা ছিল। কিন্তু র্যাব পরে তাদের তৈরি জব্দ তালিকায় টাকার পরিমাণ ৬০ হাজার টাকা দেখায়। বাকি ৯০ হাজার টাকা তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন।
পরে এ ঘটনায় আটক পরিবারের সদস্যরা র্যাব সদর দফতরে অন্যায়ভাবে তাদের আটক এবং অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা মিললে সিপিসি-৩ এর ১৮ সদস্যকে সদর দফতর প্রত্যাহার করে নেয়। তাদেরকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল এবং মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, র্যাবে প্রত্যাহার কিংবা নতুন পদায়ন বাহিনী কাজের নিয়মিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাদেরকে বিভাগীয় কাজে র্যাবের প্রক্রিয়ায় সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
তবে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
এবার অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর ১৮ সদস্য প্রত্যাহার
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পর এবার অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করেছে সদর দফতর। তাদেরকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















