সজিব হোসেন (২৮) নামে এক যুবককে দিনেদুপুরে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত সজিবকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে নাটোর শহরের মল্লিকহাটি এলাকায়
পুলিশ ও এলাকাবাসী জানায়, ৮/১০ জন সন্ত্রাসী সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় সজিবের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তাদের আটকের চেষ্টা চলছে।’
জেএ





