মিটারে না চলায় রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের জরিমানা করেছে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অপরাধে ডাম্পিং করা হয় বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা।
বাস, পিকআপ ভ্যান সহ অন্য পরিবহনের বিরুদ্ধেও চলে অভিযান। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সমন্বিতভাবে কাজ চলছে।
সকাল থেকেই রাজধানীতে শুরু হয় নির্বাহী আদালতের কার্যক্রম। চলে একের পর এক সিএনজি অটোরিকশা থামিয়ে লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা।
অটোরিকশার ভাড়া মিটারে ঠিক হচ্ছে না-কি চুক্তিতে যাচাই করা হয় সেটিও।
পাশাপাশি প্রাইভেট সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের কারণেও জরিমানা করা হয় অনেককে।
লাইসেন্স না থাকায় বাস-পিকআপ ভ্যান-মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়।
বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ নাগ জানান, সিএনজি অটোরিকশা মিটারে চলছে কি-না তা যাচাইয়ের সময় যাত্রীদের সহযোগিতা পাচ্ছেন না তারা।
এসএম





