মৌলভীবাজারে শহরের বড়হাটের জঙ্গি আস্তানায় আজ শুক্রবার দিনভর ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলার পর সন্ধ্যায় স্থগিত করা হয় বৈরি আবহাওয়া ও আলো স্বল্পতার জন্য।
তবে অভিযান স্থগিত ঘোষণার পর রাত ৮টায় জঙ্গি আস্তানায় পর পরই ৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে অভিযানকারী দলের সদস্যরাও ওই বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, আগামীকাল শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু হবে।
আজ অভিযান চলাকালে ওই বাড়ি ঘিরে দফায় দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। অভিযান চলার সময় ১জন পুলিশ সদস্য কয়ছর আহমদ (৩০) আহত হন।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, আবহাওয়া ভালো থাকলে শনিবার (১ এপ্রিল) সকাল থেকেই অভিযান শুরু হবে।
আজ সকাল থেকেই জঙ্গি আস্তানা বড়হাটের আশ-পাশে মাইকিং করে পুলিশের পক্ষ থেকে এলাবাসীকে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়।
বলা হয় বাসার দরজা-জানালা বন্ধ করে রাখতে। পৌর এলাকার ৬নং ওয়ার্ডের স্থানে স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়।
এমবি





