জেলা প্রশাসক সম্মেলন আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের তিন দিনে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এবার মোট ২২টি অধিবেশন হবে। এর মধ্যে ১৮টি কার্য অধিবেশন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকেরা মোট ২৫৩টি প্রস্তাব দিয়েছেন।

এআই