খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামালসহ ২৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর কালীবাড়ি এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সদর থানা ছাত্রদলের সভাপতি শামীম আশরাফ ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইউছুফ। বাকিদের বিভিন্ন মামলা ও সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামালের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া অপর ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।