মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকার আধুনিক পেপার মিলের কম্প্রেসর ফেটে গিয়ে ২ জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই শ্রমিক হচ্ছেন মো. মমিন (২৬) ও সাইফুল (২৪)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আধুনিক পেপার মিলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, পেপার মিলের কম্প্রেসরটি মেরামত করার সময় বিকট শব্দে বিস্ফোরণে ওই দুই শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার পর পরই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

কেএইচ