রংপুরের বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, জেলা পুলিশ মিঠাপুকুর থেকে জামায়াতের এক ও কোতয়ালী থানা পুলিশ বিএনপির একজনকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, জেলা পুলিশের এ অভিযানে বিএনপি-জামায়াতের দুই কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এ ছাড়া জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, হত্যা, খুন, ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই ও জিআর মামলা রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলায় এ বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।
এআর





