প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) উপ-নির্বাচন শুরু হয়েছে।

সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান।

'নগরী ও উপজেলার ১৭০টি কেন্দ্রের এক হাজার ১৯৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বোয়ালখালী উপজেলা, মহানগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এখানে ভোটার সংখ্যা চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন।

উপনির্বাচনে বিভিন্ন দলের ছয়জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যে।

গতবছরের ৭ নভেম্বর সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এএস