কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ ইঞ্জিনচালিত নসিমন-করিমন বন্ধের দাবীতে জেলা সিএনজি মালিক সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলাইমান চিশতি বলেন, ভেড়ামারা-গোলাপনগর রাস্তায় সিএনজি চলাচলের সময় অবৈধ ইঞ্জিচালিত নসিমন চালকরা সিএনজির যাত্রীদের নামিয়ে দিচ্ছে এবং যাত্রীদের সাথে দূর্ব্যবহার করছে।

এ নিয়ে নসিমন এবং সিএনজি চালকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। উভয় গ্রুপের মধ্যে যে কোন সময় সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে। সেকারণে ওই রাস্তায় অবৈধ যান নসিমন চলাচল বন্ধ জরূরী হয়ে পড়েছে।

এমকে