মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
এনএইচ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
এনএইচ
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও সময়োপযোগী করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেবে ঢাকা।
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। একইভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান তিনি।
ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবার এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মানুষ ধর্মীয় পরিচয়ের ভেদাভেদ না করে অংশ নিয়েছে। সবার প্রথম পরিচয় মানুষ ও বাংলাদেশি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। অন্যদিকে, জামায়াত আমির দলটির দুটি পৃথক কর্মসূচিতে যোগ দেবেন।
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
২০২৭ সালে ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে গ্রেপ্তার এবং বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ প্রকাশিত ‘ইলেকশন ওয়াচ উত্তর প্রদেশ ২০২৭’ শীর্ষক প্রতিবেদনের প্রথম সংস্করণে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আসর বসানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে।
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেলের কক্ষ থেকে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তার মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে মরদেহ খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্বজনদের। ঘটনার পর থেকে হোটেলটির মালিক ও ম্যানেজার পলাতক রয়েছেন বলে জানা গেছে।
চলমান দুর্গাপূজার আগে দেশের ৩৪টি স্থানে হামলা, প্রতিমা ভাঙচুর ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছিল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হয়। কিন্তু পুলিশের মাঠপর্যায়ে তদন্ত ও তথ্য যাচাইয়ে এসব ঘটনার অধিকাংশের ক্ষেত্রে ভিন্ন কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে নিজেদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব, সরকারি বরাদ্দ বণ্টন নিয়ে বিরোধ, পেশাদার বা অভ্যাসগত চোর কর্তৃক মূল্যবান জিনিসপত্র চুরি এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতিমা ভাঙচুরের ঘটনা।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।