রাজবাড়ীর কালুখালীতে ডাকাতের গুলিতে মফিজ উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত এবং চারজন নিহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকেউপজেলার বোয়ালিয়া আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ডাকাতের হামলার খবর পেয়ে গ্রামবাসী চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাথাড়িগুলি ছোঁড়ে। এ সময় মফিজ উদ্দিন নিহত হন এবং চারজন আহত হন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালুখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





