রাজধানীর উত্তরা হাউসবিল্ডিং এলাকায় ফুটওভার ব্রিজ ট্রাকের ধাক্কায় আংশিক ভেঙে পড়েছে।
শনিবার (১৭ এপ্রিল) ভোরে উত্তরা হাউসবিল্ডিং বিএনএস সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো: শামসুল জানান, ফুটওভার ব্রিজ ভাঙার ঘটনায় একটি ভারী যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে সেটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত সিটি করপোরেশন বলতে পারবে।
এমবি





