রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিহত ৬ জঙ্গির ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএনএ নমুনাগুলো এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করে।

এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএস