উদ্বোধনের এক বছর পর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) কৈলাশটিলা ৭ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিকভাবে এ কূপের উদ্বোধন করেন। আর আগামী তিন থেকে চার মাস পর এ কূপ থেকে প্রতিদিন দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ৫০০ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করা যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কূপ খনন কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এসজিএফএল কৈলাশটিলা ৭নং কূপের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৈলাশটিলা ৭নং কূপের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লা বলেন, ‘খনন কাজের উদ্বোধন হয়েছে। আগামী তিন থেকে চার মাস পর এ কূপ থেকে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ৫০০ ব্যারেল তেল উৎপাদন করা সম্ভব হতে পারে।

 

ইআর