রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে ফের রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে রিকশাচালকরা।
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ করে।
তাদের সাথে কথা বলে জানা যায়, সড়কে রিকশা চলাচলের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। আজ পাঁচ ঘণ্টা এ কর্মসূচি পালন করবে তারা। এর মধ্যে দাবি না মানলে কালকে সাত ঘণ্টা সড়কে থাকবে। এভাবে আন্দোলন চলবে।
রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত গাড়ি চলাচল আপাতত বন্ধ রয়েছে। এর ফলে পাশাপাশি সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে, গতকাল সোমবার সকাল ৭টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন রিকশাচালক-মালিকরা। রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ।
পরে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের আশ্বাসে তারা সড়ক ছেড়ে যান।
জেড





