যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান কামাল হোসেন ভূঁইয়া (৪৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ী থেকে আটক করে। তিনি উপজেলার দূর্গাপুর গ্রামের নাজিম উদ্দিন ভুইয়ার ছেলে ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষণপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদেরকে মারপিটের ঘটনা ও জীবননাশের হুমকি দেয় চেয়ারম্যান কামাল। এ অভিযোগে আহত আব্দুল কাদেরের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে ২৭ এপ্রিল চেয়ারম্যান কামাল হোসেন ভঁইয়াসহ ৩ জনকে আসামী শার্শা থানা একটি মামলা করে। মামলা নং ৩০। আর এ মামলায় তাকে করে পুলিশ।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিটের ঘটনা ও জীবননাশের হুমকির মামলায় চেয়ারম্যান কামাল হোসেন ভঁইয়াকে আটক করা হয়েছে।

এআই