সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে আইজিপি বলেন, বাংলাদেশের যেকোন রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেই পারে এবং করবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে। তবে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য দেশের মানুষের শান্তি বিঘ্নিত করে, সাধারণ মানুষের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, সাধারণ মানুষের ওপর আক্রমণ করে, অগ্নিসংযোগ করে অথবা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বাধাগ্রস্ত হয়, এক্ষেত্রে আইন অনুযায়ী যা যা করণীয়, তা করতে প্রস্তুত আছে পুলিশ। সেই সক্ষমতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের রয়েছে। ইতোপূর্বে এমন পরিস্থিতি যেভাবে পুলিশ মোকাবিলা করেছে, ভবিষ্যতেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।
নারায়ণগঞ্জকে ঐতিহ্যবাহী শহর উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ বেশ শান্তিপ্রিয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই জনপদ আগেও পুলিশের পাশে ছিল, এজন্য আমি নারায়ণগঞ্জবাসীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা ভবিষ্যতেও এভাবেই পুলিশকে সহযোগিতা করবেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ
এমআই
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী পুরোনো প্রতিষ্ঠান। আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিনিয়িত কাজ করছে পুলিশ। প্রতিনিয়ত আমাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করতে হয়। এই কাজ করার জন্য যে দক্ষতা, অভিজ্ঞতা, সামর্থ্য ও সক্ষমতা প্রয়োজন তা বাংলাদেশ পুলিশের রয়েছে। সেটা দিয়েই আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।
আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’বলে সোমবার যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি জানিয়েছে, আইজিপি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি।
‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করছেন আইজিপি’: হাসনাত আবদুল্লাহ
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করব’—এমন বক্তব্যের সমালোচনা করে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে পুলিশকে আবারও ঠেলে দিয়ে পুরো বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
‘সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো’—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সরকারি অনুমোদনের সঙ্গে যুক্ত করা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল : আইজিপি
বিগত সরকার পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের দিয়ে মাদকের আখড়া গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
















