বরিশালে জামায়াতের মিছিল থেকে বায়েজিদ ইসলাম নামে এক যুবককে ধরে পুলিশে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে মিছিল বের করে জামায়াত কর্মীরা।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, আটক বায়েজিদ ইসলাম বরিশাল পলিটেকনিট কলেজের ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কেএইচ





