কুষ্টিয়ার কুমারখালির একটি আইসক্রিম ফ্যাক্টরি থেকে ৫টি পেট্রলবোমা ও একটি এলজি গানসহ আসাদুল হক (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কুমারখালির তরুণ মোড়ে নিউ রুচী নামের একটি আইসক্রিম ফ্যাক্টরি থেকে তাদের গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিউ রুচী নামের ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিক আসাদুল হক নাশকতাকারীদের পেট্রলবোমা ও অস্ত্র সরবরাহ করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের তরুণ মোড়ে আইসক্রিম ফ্যাক্টরি থেকে তাকে ৫টি পেট্রলবোমা ও একটি এলজি গানসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুল হক কুমারখালির উপজেলার মির্জাপুরের মৃত হাতেম আলীর ছেলে। আসাদুলকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় থানায় সোপর্দ করা হয়েছে।

কেএইচ