রাজধানীর মেরুল বাড্ডা থেকে নারীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত এক হ্যাকারকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
কেএইচ





