কুমিল্লা চৌদ্দগ্রামে পেট্রোলবোমা নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে বলেও জানান তারা।
এসময় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘোষণা করেন, পট্রোল বোমা নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
জেএ





