লালমনিরহাটের হাতীবান্ধায় পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক ট্রাক চালক নিহত হয়েছে।
শনিবার দুপুরে ওই উপজেলার ঘুনটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালেকর পরিচয় পাওয়া যায়নি। তবে ট্রাক নম্বর বগুড়া ট-১১-০৯৭৫।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরকার/জেড





