চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ (৪৭) নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. লেয়াকত আলী বলেন, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দেয় এনায়েত উল্লাহকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ সেটি আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

কেএইচ