বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে ১২ নাবিক নিখোঁজ হয়েছেন।
আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যায় এমভি হীরা পর্বত-৮ নামের এ জাহাজটি।
জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ৫টি জাহাজ। এছাড়া বিমানবাহিনীর ১টি হেলিকপ্টারও উদ্ধারে কাজ করছে।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে সকাল সাড়ে ৮টার দিকে বিকল হয়ে যায় জাহাজটির ইঞ্জিন। একপর্যায়ে ডুবে যায় নৌযানটি। এসময় এর ১২ নাবিক নিখোঁজ হন।
সাইফুল ইসলাম বলেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর ৪টি ও কোস্টগার্ডের ১টি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর ১টি হেলিকপ্টারও। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
এমবি





