নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র সেনার ডাকা আধা বেলা হরতালে পাবনায় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বাংলা বাজার, টেবুনিয়া, সুজানগরের চিনাখড়া ও চাটমোহর এলাকায় এ ঘটনা ঘটে। তবে শহরের ভেতরে হরতালের কারণে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
সকাল থেকে বাংলা বাজার, টেবুনিয়া, সুজানগরের চিনাখড়া ও চাটমোহর এলাকায় পিকেটিং করে নেতাকর্মীরা। এসময় তারা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।
এদিকে, পাবনা থেকে ঢাকা, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া যশোরে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





