আজ(বুধবার) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ধামরাইল থেকে আসার পথে বাস চাপায় নিহত হয়েছে দশম শ্রেণীর এক ছাত্র।
নিহত ছাত্রের নাম শাকিল বলে জানা গেছে। ধামরাইয়ের দেপাসাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাকিল সুরমা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি সদর আসনের সাবেক এমপি বেনজীর আহমেদের কর্মী বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ধামরাই সদর হাসপাতালে রয়েছে।
জেড





