২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেছে ঢাকা কলেজ শিবির।

আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা কলেজ শাখা সভাপতির নেতৃত্বে মিছিল করে সংগঠনটি।

মিছিলটি ধানমন্ডির সেন্ট্রাল রোড প্রদক্ষিন করে হাতিরপুল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাকা কলেজ সভাপতি অবৈধ সরকারের পদত্যাগ দাবী করে বলেন, তাদের আন্দোলন দাবী আদায় না হওয়া পর্যন্ত চলবে। মিছিলে অংশগ্রহনের জন্যে সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ ঢাকা কলেজ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইআর