রংপুর জেলার আট উপজেলায় বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৪৭ আসামিকে গ্রেফতার করেছেন।

শনিবার দিবাগত রাত থেকে রোববার (০৫ জুন) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৪৭ আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, আসামিদের বিরুদ্ধে নাশকতা ও চুরি, ডাকাতিসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, অভিযান চালিয়ে ৪৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আদালতে ওয়ারেন্ট রয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রোববার (০৫ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এমই