বগুড়ায় নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।

শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান।

এআর