চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পাঁচটি দোতলা বাস পুড়ে গেছে। হাটহাজারী থানার নতুনপাড়া এলাকায় আজ বুধবার ভোরে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ডিপোতে আগুনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নতুনপাড়া এলাকায় বিআরটিসির ডিপোতে ভোর ৫টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি ও আগ্রাবাদ থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জারিফ





